Saturday, November 27, 2010

First Blog

প্রথম শিশু স্বভাবতঃই খুব আদরের হয়। আমার প্রথম ব্লগ যারা পড়বেন, (অবশ্যই বাঙ্গলা ভাষাভাসিরা), তারা আমাকে ক্ষমাঘেন্না করবেন কিন্তু এই লেখাটিকে অভিশাপ দেবেন না। আমি এখানে দিনলিপি লিখবো না। কারন ওটা শুধু আমার আর আমার মনের নিজস্ব ব্যাপার।যা লিখবো সেটাকে বরং বলা যাক দিনছবি।আমার অবশ্য ছবি তোলাটা আসে না। তবে সারাদিনের মোটামুটি একটা ছবি দেওয়ার চেষ্টা আমি করবো। সেটা কতদূর ফলপ্রসূ হবে তা যারা পড়বেন তারা ঠিক করবেন। তবে যদি পড়েন, তবে আমার তরফ থেকে একটি দুটি সামান্য পুরস্কার আমি দিতেই পারি। রোজ একটা করে কবিতা লিখতে পারি, সিনেমার গপ্প শোনাতে পারি। সবচেয়ে বড় কথা, আমার লেখা পড়িয়ে এই ঠুন্ কো আনন্দের জীবন বোর হবার খুব দুর্লভ সু্যোগ দিতে পারি। প্রথম দিনের কমেন্ট সংখ্যার উপর আমার ব্লগের ভাগ্য নির্ভর  করছে। এর বেশি কিছু বলার নেই।শুভরাত্রি।

No comments:

Post a Comment